
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে জেলা শহরের আজাইপুর ক্লাব সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে হাতেনাতে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন আজাইপুর বাগানপাড়া এলাকার মৃত বিশু মণ্ডলের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply