1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী আমলের এপিপি মাধবী,মারমা, নেতাকর্মীদের ক্ষোভ-সমালোচনা - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী আমলের এপিপি মাধবী,মারমা, নেতাকর্মীদের ক্ষোভ-সমালোচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য অঞ্চল থেকে অ্যাডভোকেট মাধবী মারমাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তার পূর্বের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে দলে ও তৃণমূলে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জনের নাম ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তালিকায় মাধবী মারমার নাম আসার পরই বান্দরবানে প্রতিক্রিয়া দেখা দেয়।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দলীয় রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ ও পদ-পদবি না থাকায় প্রশ্ন উঠেছে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে।

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের বাদ দিয়ে নতুন মুখকে মনোনয়ন দেওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া চলছে। অনেকে তার অতীত রাজনৈতিক অবস্থান তুলে ধরে মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলছেন।

তবে এ বিষয়ে জানতে চেষ্টা করেও মাধবী মারমার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, তৃণমূলের একাংশ ভিন্ন প্রার্থীকে সমর্থন করলেও কেন্দ্রীয় সিদ্ধান্তকে তারা মেনে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি