1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মোহাম্মদ রাসেল,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ 
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ Time View

 

মোহাম্মদরাসেল(ইটনা-মিটামইন-অষ্টগ্রাম)কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এক্যাম্পেইনের আওতায় ইটনা উপজেলার প্রায় ২৪ হাজার ১শত ৩৩ জন ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। উপজেলার ৯টি ইউনিয়নের ২৯৭টি ব্লক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৭ জন স্বাস্থ্য সহকারী পর্যায়ক্রমে আগামী ৭ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

 

স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি