1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকসহ ৫৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকসহ ৫৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকসহ ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৮ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের পশ্চিম পাশে অবস্থিত আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে তল্লাশি চালায়। এ সময় সেখানে পার্কিং করা ভারতীয় একটি ট্রাক (নম্বর: WB65-D-8924) তল্লাশি করে পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। ট্রাকটির চালক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বস্তাগুলো খুলে দেখা যায়, এতে মোট ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৯৭ বোতল Eskuf DX এবং ২ হাজার ৩৮ বোতল Fairdyl সিরাপ জব্দ করা হয়। মাদক পরিবহনের দায়ে ট্রাকটি পাথরসহ জব্দ করা হয়েছে।

বর্তমানে জব্দকৃত ট্রাক, পাথর এবং মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি সূত্র জানায়, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১০ হাজার ৫৩৫ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি