1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
- Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রফিকুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার একাডেমি মোড় সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম বাইসাইকেল নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি