1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রামজীবন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী: ইন্জিনিয়ার রুবেল  - Stbanglatv.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

রামজীবন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী: ইন্জিনিয়ার রুবেল 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯০ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জের ৭ নং রামজীবন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মো. রুবেল দোয়া ও সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেছেন।

তিনি পেশাগতভাবে একজন উদ্যোক্তা ও চেয়ারম্যান, নিউ বেস্ট ইলেকট্রনিকস, সুন্দরগঞ্জ। পাশাপাশি তিনি একজন মানবিক সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

আসন্ন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মো. রুবেল বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, তিনি ইতোমধ্যে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে আস্থা অর্জন করেছেন। ফলে আগামী নির্বাচনে তাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

৭ নং রামজীবন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ইঞ্জিনিয়ার মো. রুবেল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গঠনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি