1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
করিমগঞ্জে বিনামূল্যে বিতরণের পাট বীজ খোলা বাজারে বিক্রি!  উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জড়িত!! - Stbanglatv.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

করিমগঞ্জে বিনামূল্যে বিতরণের পাট বীজ খোলা বাজারে বিক্রি!  উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জড়িত!!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৫ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারি বিনামূল্যে বিতরণের ৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদারের বিরুদ্ধে বীজ বিক্রির অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল তিনটার দিকে রিকশাযোগে করিমগঞ্জ বাজারের মনা বাবুর দোকানে বীজগুলো পৌঁছে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, জনৈক আব্দুল মালেকের মাধ্যমে এসব বীজ বিক্রির জন্য পাঠানো হয়েছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে সরকারি গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ সময় বীজ ও কীটনাশক ব্যবসায়ী মো. ফেরদৌস বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে জড়িত ছিলেন বলে জানা যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদারের মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিনামূল্যে বিতরণের সরকারি বীজ খোলা বাজারে বিক্রয়ের ঘটনায় এলাকাবাসীরা বিস্ময় প্রকাশ করেন।

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে বলেন

উক্ত পাট বীজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির এর সহযোগিতায় উদ্ধার করে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার অফিসে ফেরত আনা হয়েছে।পাট বীজ বিক্রির ঘটনাটি সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি