1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থান অব্যাহত রাখার ঘোষণা হাজী বিল্লাল মুন্সির। - Stbanglatv.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থান অব্যাহত রাখার ঘোষণা হাজী বিল্লাল মুন্সির।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View

 

(রায়পুর,লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল মুন্সি মাদকের বিরুদ্ধে তার অবস্থান আরও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকার কারণে একটি কুচক্রী মহল তার এবং তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, “আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। এ অবস্থান থেকে এক চুলও পিছু হটবো না। যতদিন বেঁচে আছি, এই অভিযান অব্যাহত থাকবে।”

হাজী বিল্লাল মুন্সি অভিযোগ করেন, কিছু ব্যক্তি না জেনে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, চরপাতা ইউনিয়নবাসীর পাশে তিনি সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি