
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং নৈতিকতার বিকল্প নেই। তিনি নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম এবং নাচোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ইয়াকুব আলী। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply