1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা উপকমিটির সভা  - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা উপকমিটির সভা 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৪ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী শোভাযাত্রা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬ খ্রি.) বেলা ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত “বৈশাখী শোভাযাত্রা” উপকমিটির সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ অমিত কুমার দেব, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, সহকারী কমিশনার ফারজানা ইয়াসমীন মিতু, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। সভায় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বর্ণাঢ্য ও নিরাপদ বৈশাখী শোভাযাত্রা আয়োজন, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় বৈশাখী শোভাযাত্রা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি