
মোঃজহির খান জেলা প্রতিনিধি ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন টিটু (৩০) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর আনুমানিক ২:৩০ মিনিটের দিকে ছাগলনাইয়ার ধুমঘাট ব্রিজের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেন টিটু পালসার মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি কভার ভ্যানের পেছনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরহুম মোয়াজ্জেম হোসেন টিটু ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
© All rights reserved © 2023
Leave a Reply