1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্ট্রোকে আক্রান্ত হয়ে জেলা কৃষকলীগ নেতা টুটুলের মৃত্যু - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

স্ট্রোকে আক্রান্ত হয়ে জেলা কৃষকলীগ নেতা টুটুলের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে স্ট্রোকে আক্রান্ত হয়ে জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আলিনগর মিল্কি নিবাসী মরহুম আলতাব হোসেনের পুত্র। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও পৌর কৃষকলীগের সাবেক সভাপতি ও পৌর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিদিরপুর মোড় (ভোলা বাগান) গোরস্থানে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি