1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েপদার্থবিজ্ঞানে চান্স পেল নিজকুঞ্জরা কেজি আদর্শ বিদ্যালয়ের অহনা।  - Stbanglatv.com
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েপদার্থবিজ্ঞানে চান্স পেল নিজকুঞ্জরা কেজি আদর্শ বিদ্যালয়ের অহনা। 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

 

মোঃজহির খান,জেলা প্রতিনিধি ফেনী

নিজকুঞ্জরা কেজি আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সালসাবিল হুসনা অহনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন। ২০২৩ সালের এসএসসি ব্যাচের এই মেধাবী শিক্ষার্থী তার অদম্য মেধা ও একাগ্রতার মাধ্যমে এই সাফল্য ছিনিয়ে এনেছেন।

অহনার এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলা হয়, “অহনার এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তার কঠোর পরিশ্রম এবং একাগ্রতা বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

অহনা তার এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পদার্থবিজ্ঞানের মতো একটি চ্যালেঞ্জিং বিষয় নিয়ে পড়তে পারাটা তার জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা। তার এই ধারাবাহিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শুভানুধ্যায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি