
সবুজ সরদার উপজেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার চরকরফা গ্রামে সেচ (স্যালো) মেশিন চুরির ঘটনায় দুজন চোরকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পানির নিচে লুকিয়ে রাখা মেশিন উদ্ধার করা হয়েছে।
চরকরফা গ্রামের ক্ষতিগ্রস্ত মুন্সী সাফায়েত জানান, গত ৭ এপ্রিল সন্ধ্যায় তিনি প্রতিদিনের মতো তার পাট ও ধানের জমিতে সেচ দিয়ে ম্যাশিনটি মাঠে রেখে বাড়িতে ফিরে যান।
রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরের দল ওই সেচ ম্যাশিনটি চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে মাঠে গিয়ে ম্যাশিনটি না পেয়ে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।
এরপর তিনিসহ এলাকাবাসী বিভিন্ন স্থানে চুরি যাওয়া স্যালো ম্যাশিন খোঁজাখুঁজি শুরু করে।
খোঁজাখুঁজি এক পর্যায়ে ভুক্তভোগীসহ এলাকাবাসী গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এবং সন্দেহভাজন হিসেবে নয়ন মোল্যা (২০) ও ফাহিম শেখকে (১৯) আটক করে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করে যে, তারা স্হানীয় রুবেল শিকদারের সঙ্গে পরস্পর যোগসাজশে মেশিনটি চুরি করে ওয়াপদার বেড়ি বাঁধের পানির মধ্যে ডুবিয়ে রেখেছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই স্থান থেকে মেশিনটি উদ্ধার করে চরকরফা প্রাথমিক বিদ্যালয় মাঠে আনা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনসহ উদ্ধারকৃত মেশিন থানায় নিয়ে যায়।
চুরি হওয়া মেশিনটির আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্যালো ম্যাশিন চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।।।
© All rights reserved © 2023
Leave a Reply