1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঘোপাল ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নতুন মুখ: চেয়ারম্যান হিসেবে আরিফুল ইসলাম সাজুকে চায় এলাকাবাসী - Stbanglatv.com
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঘোপাল ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নতুন মুখ: চেয়ারম্যান হিসেবে আরিফুল ইসলাম সাজুকে চায় এলাকাবাসী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

 

মোঃ জহির খান,জেলা প্রতিনিধিঃ ফেনী

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। তবে সাধারণ ভোটার ও তরুণ সমাজের মুখে এবার শোনা যাচ্ছে এক নতুন নাম— আরিফুল ইসলাম সাজু। সাবেক জনপ্রিয় ব্যক্তিত্ব আজফচার মেম্বার-এর একমাত্র পুত্র সাজুকে আগামী নির্বাচনে ইউনিয়নের অভিভাবক হিসেবে দেখতে চায় সর্বস্তরের মানুষ।

স্থানীয়দের মতে, মরহুম আফছার মেম্বার আজীবন মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। বাবার সেই জনসেবার আদর্শকে ধারণ করে সাজুও দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তরুণ সমাজ মনে করে, ঘোপাল ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সাজুর মতো শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই।

এলাকার বয়োজ্যেষ্ঠরা বলেন, “আমরা আজফচার মেম্বারের সততা ও কর্মদক্ষতা দেখেছি। তার রক্ত যার ধমনীতে বইছে, সেই সাজু মেম্বার আমাদের ইউনিয়নের মুখ উজ্জ্বল করবে। বিপদে-আপদে তাকে সব সময় পাশে পাওয়া যায়, তাই আগামীতে আমরা তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

নির্বাচনী মাঠের আলোচনায় আরিফুল ইসলাম সাজু বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাজু বলেন, “আমার বাবা সারাজীবন মানুষের সেবা করেছেন। আমিও চাই বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং ঘোপাল ইউনিয়নকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে। এলাকাবাসী চাইলে এবং আল্লাহ তায়ালা সহায় হলে আমি আমার সর্বোচ্চ দিয়ে সাধারণ মানুষের সেবা করে যাব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি