1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলার প্রতিপাদ্য ছিল— “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”। এতে উপজেলার ৩টি কলেজ, ৩টি দাখিল মাদ্রাসা ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট মেলায় প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। মেলার অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন স্টল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারার প্রশংসা করেন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে সায়েন্টিফিক ক্যালকুলেটর ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ অন্যান্যরা। এছাড়াও মেলার অংশ হিসেবে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, দ্বিতীয় স্থান নবাবগঞ্জ সরকারি কলেজ এবং তৃতীয় স্থান নবাবগঞ্জ সিটি কলেজ। জুনিয়র গ্রুপে প্রথম স্থান লাভ করে ফুলকুঁড়ি ইসলামি একাডেমি, দ্বিতীয় স্থান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়। অপরদিকে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।দুই দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি