1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোলাহাট থানার পুলিশ বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ভোলাহাট থানার পুলিশ বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ভারতীয় ইসকাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) অভিযান চালিয়ে আটককৃত ব্যক্তি মোঃ গোলাম রব্বানী (২৭)। তিনি উপজেলার মুশরিভুজা এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ জালাল উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-০৩, তারিখ-০৯/০৪/২০২৬ ইং। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি