
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুবিনা আনিস। শুরুতে কোরআন তেলাওয়াত করেন এসএসসি পরীক্ষার্থী তাসনিম হাসান এবং গীতা পাঠ করেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিৎ মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ মনিরুজ্জামান। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী ইনতিসার কাওসার। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মাহামুদুল হাসান ফাহিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাঃ রওশনআরা, দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি শাখা) মোহাঃ আব্দুল বাশির, সহকারী শিক্ষক মোঃ আজমাল হোসেন, সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুল হক মিঠু ও মোঃ নাসিরুদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2023
Leave a Reply