1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রকল্পের তালিকা ফেইসবুকে পোস্ট করে প্রসংশার ভাসছে ইউপি চেয়ারম্যান: মো. জহুরুল ইসলাম  - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

প্রকল্পের তালিকা ফেইসবুকে পোস্ট করে প্রসংশার ভাসছে ইউপি চেয়ারম্যান: মো. জহুরুল ইসলাম 

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

সামাজিক যোগাযোগমাধ্যমে টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দ তালিকা প্রকাশ করে প্রশংসায় ভাসছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬ নম্বর সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।

সম্প্রতি তিনি নিজ ফেসবুক আইডি থেকে ইউনিয়নের টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতায় প্রাপ্ত বরাদ্দ ও কাজের বিস্তারিত তালিকা প্রকাশ করেন। এতে করে সাধারণ জনগণের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় বাসিন্দারা জানান, চেয়ারম্যান জহুরুল ইসলাম যেভাবে খোলামেলাভাবে বরাদ্দের তথ্য প্রকাশ করেছেন, তা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে জনগণ সহজেই জানতে পারছে কোন খাতে কত বরাদ্দ এসেছে এবং কীভাবে তা বাস্তবায়ন করা হচ্ছে।

তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুসরণ করা উচিত। এতে দুর্নীতি কমবে এবং জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।

সুশাসন প্রতিষ্ঠায় এবং জনসম্পৃক্ততা বাড়াতে এ ধরনের স্বচ্ছ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি