1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
থানায় গিয়ে ওসিকে না পেয়ে চেয়ারে বসলেন এমপি, ভিডিও ভাইরাল - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

থানায় গিয়ে ওসিকে না পেয়ে চেয়ারে বসলেন এমপি, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

জুয়েল রানা বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে না পেয়ে তার চেয়ারে বসার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা-আলোচনা শুরু হয়।
জানা যায়, গত ৫ এপ্রিল সকালে ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান রাশেদ পুলিশ লাইনে একটি প্যারেডে অংশ নিতে সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহে যান। এর কিছু সময় পর, সকাল ১০টার দিকে হঠাৎ থানায় উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য।
থানায় গিয়ে ওসিকে না পেয়ে তিনি ওসির কক্ষে প্রবেশ করেন। সেখানে অন্য আসনে না বসে কিছু সময়ের জন্য ওসির চেয়ারে বসেন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি থানা ত্যাগ করেন।
ঘটনার ভিডিওটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না হলেও কয়েক দিন পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য ওসির চেয়ারে বসে আছেন এবং আশপাশে পুলিশ কর্মকর্তারা অবস্থান করছেন। এ সময় তিনি এক কর্মকর্তার সঙ্গে কথা বলছেন।
এ বিষয়ে ওসি রাশেদুল হাসান জানান, ওই দিন তার পুলিশ লাইনে নির্ধারিত প্যারেড ছিল এবং তিনি সকালেই থানার বাইরে ছিলেন। সংসদ সদস্যের আগমনের বিষয়ে তাকে আগে থেকে জানানো হয়নি। তিনি বলেন, প্রথমে এমপি চেয়ারে বসতে কিছুটা দ্বিধায় ছিলেন, পরে তার সঙ্গে থাকা লোকজনের অনুরোধে তিনি বসেন।
অন্যদিকে, সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ জানান, তিনি ওই দিন থানা পরিদর্শনে গিয়েছিলেন। ওসিকে না পেয়ে চলে যাওয়ার সময় থানায় উপস্থিত কর্মকর্তারা তাকে বসতে অনুরোধ করেন। তাদের অনুরোধেই তিনি কিছু সময় বসে আলাপ করে সেখান থেকে চলে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি