1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আগুনে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে সহায়তা দিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আগুনে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে সহায়তা দিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর মেরামতের জন্য প্রত্যেক পরিবারকে নগদ তিন হাজার টাকা ও এক বান্ডিল করে টিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সহায়তা প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি