1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ এক নারী আটক - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ এক নারী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল সোমবার (৬ এপ্রিল ) বিকাল ৩টা ৪৫ মিনিটে সদর মডেল থানার আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দুর্গাপুর বাগানপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর থেকে মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছাঃ সাবিনা বেগম (৩৪) নামে এক নারীকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর রাজারামপুর এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি