
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ একরামুল হক, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাসিক কল্যাণ সভায় চৌকস ও দায়িত্বশীল অফিসারদের তাদের কাজের দক্ষতার জন্য প্রশংসা করা হয় এবং তাদের হাতে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আরও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্তসহ সকল ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply