
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতনবিবাদ নিয়ে বিক্ষোভ করেছেন একটি গ্রুপের পোশাককর্মী। এতে ওই এলাকায় কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশ জানায়, রবিবার সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডে আনুমানিক ৭০০-৮০০ পোশাককর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করেন। এর ফলে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং উল্টো দিকের রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা রাস্তা ছাড়েন।
অবরোধের সময় পুলিশ ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণ করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেন। পুলিশ জানায়:
উত্তরা-মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।
মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁও যাওয়ার সুযোগ রয়েছে।
কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার বা গুলশান-১ হয়ে রামপুরা, হাতিরঝিলগামী রুটও ব্যবহার করা যেতে পারে। বিপরীত দিকেও একইভাবে চলাচল করা সম্ভব।
© All rights reserved © 2023
Leave a Reply