
আজিমুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি।
সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাজু মিয়া। এক লিখিত বার্তায় তিনি উন্নয়ন, সুশাসন ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজু মিয়া জানান, তিনি শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচনকে নাগরিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে পৌরবাসীর আস্থা অর্জনই তার মূল লক্ষ্য।
নিজেকে বিশ্বনাথের সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করা তার অঙ্গীকার। তিনি পৌরসভার উন্নয়নে রাস্তাঘাট পাকা করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
এছাড়া, বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাজু মিয়া বলেন, নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তুলবেন। পাশাপাশি অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতেও কাজ করবেন।
উল্লেখ্য, রাজু মিয়া বর্তমানে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শেষে তিনি পৌরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply