
বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন এর বিরোধের জেরে এক বাড়িতে বর্বরোচিত হামলার এবং ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল (শনিবার) এই ঘটনাটি জানিয়েছে ভুক্তিভোগী পরিবারের সদস্যগন।
জানা যায়, সুইন্না মিয়া ও বুলবুল তালুকদার এর মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বেশ কিছু বিষয় নিয়ে গন্ডগোল চলে আসছিল। তা নিয়ে মুলতঃ দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়ে বাড়িতে ও হামলা ভাংচুর করেছ ।
এ বিষয়ে ভুক্তভোগী সুইন্না মিয়ার পরিবার জানিয়েছে, প্রতিপক্ষ বুলবুল তালুকদার ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানান । যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply