1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। - Stbanglatv.com
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন।

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া- কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও উফশী আউশ চাষের প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন। কৃষি উপকরণের মধ্যে প্রতি কৃষক কে ৫ কেজি বীজ,১০ কেজি ডিএপি সার,এমওপি সার ,১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট জালাল উদ্দিন তার বক্তব্যে কৃষকদের কে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান।

 

এই উপলক্ষে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ( ভিপি কামাল)

কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন , সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল । এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম,মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান,মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বাক্কার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সঠিক সময়ে কৃষি উপকরণ হাতে পেয়ে বর্তমান সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি