1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা সম্ভব-ওসি মোঃ একরামুল হোসাইন  - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা সম্ভব-ওসি মোঃ একরামুল হোসাইন 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একরামুল হোসাইন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের আস্থা অর্জনের প্রত্যয়ে তার নেতৃত্বের সূচনা করেছেন।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওসি একরামুল হোসাইন বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব একটি নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমি একধাপও পিছু হটব না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জেলায় পরিণত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। বিশেষ করে মাদক, চাঁদাবাজি ও চুরির মতো অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে। এ লক্ষ্যে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতার আহ্বান জানান তিনি। নবাগত ওসি আশাবাদ ব্যক্ত করেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায়

চাঁপাইনবাবগঞ্জকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে এবং সেবামূলক পুলিশিং নিশ্চিত করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি