
নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান আন্তর্জাতিক সংঘাত দ্রুত বন্ধ না হলে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি কর্মসূচিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকার ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ আশরাফ উদ্দিন নিজান উল্লেখ করেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি শুধু আন্তর্জাতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও পড়তে পারে।
তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক সংঘাত অব্যাহত থাকলে দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে, যা অতীতের সংকটময় সময়কেও ছাড়িয়ে যেতে পারে। এ অবস্থায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি জনগণকে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেন।
© All rights reserved © 2023
Leave a Reply