1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ - Stbanglatv.com
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

 

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলটির সরকার গঠনের পর এটিই হবে স্থায়ী কমিটির প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র জানায়, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ গঠন, সম্ভাব্য জাতীয় সনদ, বৈশ্বিক জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন এবং দলের সাংগঠনিক বিষয়সহ গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি