1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অসহায় পরিবারে স্বাবলম্বিতার আলো: আলোকদিয়া যুব কল্যাণ সংঘের ব্যতিক্রমী উদ্যোগ - Stbanglatv.com
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

অসহায় পরিবারে স্বাবলম্বিতার আলো: আলোকদিয়া যুব কল্যাণ সংঘের ব্যতিক্রমী উদ্যোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

 

মোঃ জহির খান,জেলা প্রতিনিধিঃ ফেনী

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আলোকদিয়া যুব কল্যাণ সংঘ। সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহীম হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এলাকার এক অসহায় ও কর্মক্ষম ব্যক্তিকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে একটি পরিবারের দীর্ঘদিনের অভাব-অনটন দূর করে তাদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করা হলো।

আজ সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অটোরিকশাটি উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয়। এসময় আলোকদিয়া যুব কল্যাণ সংঘের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা ইব্রাহীম হোসেন জানান, সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কাজ করতে চান কিন্তু পুঁজির অভাবে পারছেন না। এই অসহায় ভাইটির পরিবারের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য, কাউকে শুধু সাময়িক সাহায্য করা নয়, বরং তাকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করা। আশা করি, তিনি সৎ নিষ্ঠার সাথে এই অটোরিকশা চালিয়ে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন।

অটোরিকশাটি পেয়ে উপকারভোগী ব্যক্তি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার স্বপ্ন ছিল একদিন নিজের একটা আয়ের উৎস হবে। ইব্রাহীম ভাই ও আলোকদিয়া যুব কল্যাণ সংঘ আমার সেই স্বপ্ন পূরণ করেছে। এখন থেকে আমি পরিশ্রম করে আমার সংসার চালাতে পারব। আমি তাদের সবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, আলোকদিয়া যুব কল্যাণ সংঘের এই মানবিক কাজ সমাজের বিত্তবানদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। যদি সমাজের প্রতিটি সচ্ছল মানুষ বা সংগঠন এভাবে একজন করে অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করার দায়িত্ব নেয়, তবে দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। তারা এই পবিত্র দানের উসিলায় সকলের জন্য কল্যাণ ও বরকত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি