1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব: হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল, দিলেন ঔষধ সহায়তা - Stbanglatv.com
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব: হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল, দিলেন ঔষধ সহায়তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জুড়ে শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পরিদর্শনে যান চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩ এপ্রিল) তিনি নিজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং শিশুদের অবস্থা সম্পর্কে অভিভাবকদের সাথে কথা বলেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্ট কিনা, নির্ধারিত সময়ে চিকিৎসকরা উপস্থিত থাকছেন কিনা এবং হাসপাতাল থেকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখেন।

এমপি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের উদ্দেশ্যে বলেন, রোগী ও তাদের সাথে আসা স্বজনদের সাথে সদাচরণ করতে হবে এবং আন্তরিকতার সাথে সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, হামের কারণে শিশুদের বিভিন্ন জটিলতা দেখা দেয়, যার জন্য প্রয়োজনীয় কিছু ঔষধ হাসপাতালের নির্ধারিত বাজেটের মধ্যে থাকে না। অনেক সময় এসব ঔষধ বাইরে থেকে সংগ্রহ করতে হয়। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমানের হাতে হামে আক্রান্ত রোগীদের জন্য কিছু পরিমাণ অ্যান্টিবায়োটিক ঔষধ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি মোঃ লতিফুর রহমান, আরএমও ডাঃ আব্দুস সামাদ, জামায়াতের পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি