1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইরান সংকটের প্রভাবে পাকিস্তানে জ্বালানির দাম বৃদ্ধি, ইসলামাবাদে ৩০ দিন গণপরিবহন ফ্রি - Stbanglatv.com
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ইরান সংকটের প্রভাবে পাকিস্তানে জ্বালানির দাম বৃদ্ধি, ইসলামাবাদে ৩০ দিন গণপরিবহন ফ্রি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে চলমান সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে পাকিস্তানেও। হঠাৎ করেই দেশটিতে জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনায় রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনে যাত্রীদের ভাড়া মওকুফ করা হয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার রাতে জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন মূল্যহার ঘোষণা করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে প্রতি লিটার পেট্রোলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫৮ দশমিক ৪০ রুপি এবং ডিজেলের দাম রাখা হয়েছে ৫২০ দশমিক ৩৫ রুপি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

সরকারি সূত্র জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান সংঘাত শিগগিরই শেষ হওয়ার কোনো সম্ভাবনা না থাকায় এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সরকার চেষ্টা করেও আগের দামে জ্বালানি ধরে রাখতে পারেনি বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি