1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত - Stbanglatv.com
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে তানভির আহমেদ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তানভির আহমেদ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষিপুর জামাদারপাড়া গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন চালক তানভির আহমেদ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানভির আহমেদ ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে নিজের ব্যবহৃত মোটরসাইকেলে তেল নিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। তানভিরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি