
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার যুদ্ধবিমানটির পাইলট গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় তীব্র বিস্ফোরণ ঘটায় তার বেঁচে থাকার সম্ভাবনা নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ইরানের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এফ-৩৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক প্রযুক্তির সামরিক বিমান, যা রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও অভিযান পরিচালনা করতে সক্ষম।
উল্লেখ্য, এর আগেও ইরান একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছিল এবং সে সময় একটি ভিডিও প্রকাশ করে। বর্তমান দাবিটি সত্য হলে তা চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘটনার ইঙ্গিত দিচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply