
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। এ সিদ্ধান্তের আওতায় সরকারি ও বেসরকারি অফিসসহ বিভিন্ন খাতে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এ তথ্য জানান।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, একই দিন থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
এছাড়া, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া দেশের সব মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী রোববার ঘোষণা আসতে পারে বলে জানানো হয়েছে। শিক্ষাখাতে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
© All rights reserved © 2023
Leave a Reply