1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরকারের অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সড়ক ও জনপদ বিভাগ  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সরকারের অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সড়ক ও জনপদ বিভাগ 

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) জেলার সড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ,চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাঃ নাহিনুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইয়াছিন আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মসূচির অংশ হিসেবে অতিথিবৃন্দ সড়কের পাশের নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা। আয়োজকরা জানান, “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি