
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টুটি।
নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে এবং পর্যায়ক্রমে তাদের আর্থিক সহায়তাও প্রদান করা হবে।
উল্লেখ্য, তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামের মোট ১১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ২৫ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এছাড়া তাদেরকে পরবর্তীতে নগদ অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ, যা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক ভূমিকা
© All rights reserved © 2023
Leave a Reply