1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাকেরগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট।  লুফে নিচ্ছে  অধিক মুনাফা কিছু অসাধু লাইসেন্সবিহীন তেল বিক্রেতা প্রশাসনের নীরব ভূমিকা নেই কোন অভিযান।  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট।  লুফে নিচ্ছে  অধিক মুনাফা কিছু অসাধু লাইসেন্সবিহীন তেল বিক্রেতা প্রশাসনের নীরব ভূমিকা নেই কোন অভিযান। 

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

 

বাকেরগঞ্জ প্রতিনিধি, মোঃ সানি

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট। সেই সুযোগ কাজে লাগিয়ে অসাধুচক্র অতিরিক্ত মুনাফা লুটার উদ্দেশ্যে তারা বাকেরগঞ্জের বিভিন্ন পাম থেকে বেরেলে বেরেল  তেল কিনে মজুদ করে রেখেছে।

মজুদ করা তেল চড়া দামে বিক্রি করা অভিযোগ পাওয়া গেছে।

সরকারি  নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্য

১৫০টাকা থেকে ১৭০ টাকা  প্রতি লিটারের দাম নেওয়া হচ্ছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থিরতা থাকলেও বাংলাদেশের বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম এখন পর্যন্ত বৃদ্ধি করেন নি।

কিন্তু কিছু লাইসেন্স বিহীন অসাধুচক্র তারা তেল মজুদ করে সরকারি নির্ধারণ দামের চেয়ে বেশি। অধিক মুনাফা নিয়ে তেল বিক্রি করছে এতে জনমনে উদ্বিগ্ন  সৃষ্টি হচ্ছে।

 

বাকেরগঞ্জের লাইসেন্সবিহীন দোকানে যেমন  সংগীতা সিনেমা হল, পাদ্রীশিবপুরের মার্কেট, ভবানীপুর স্থানে কিছু অসাধু তেল বিক্রেতা রয়েছে তারা বিভিন্ন পাম্প থেকে তেল মজুদ করে এনে প্রতি লিটারে ৫০. থেকে ৬০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছে।  পাদ্রীশিবপুরের ভবানীপুরে মা-বাবা স্টোর লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠান।  দোকানের মালিক রাসেল মৃধা তার দোকানে প্রায় ১০ থেকে ১২ বেরেল জ্বালানি  তেল মজুদ করা আছে।তিনি প্রত্যেক লিটার তেল থেকে ৫০ থেকে ৬০ টাকা মূল্য বেশি নিচ্ছে।

 

বরিশাল বাকেরগঞ্জ সচেতন মহলে নাগরিকদের দাবি অতি শীগ্রই যেন উপজেলা প্রশাসন এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে এবং অভিযান পরিচালনা করেন। যাতে অসাধু ব্যবসায়ীরা তেল মজুদ করে রাখতে ভয় পায়  এবং  সরকারি নির্ধারণ দামে বিক্রি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি