1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিজেকে কখনও রাষ্ট্রপতি, কখনও আইজিপি দাবি—অবশেষে যুবক গ্রেপ্তার - Stbanglatv.com
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নিজেকে কখনও রাষ্ট্রপতি, কখনও আইজিপি দাবি—অবশেষে যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

 

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত মো. রিপন বিভিন্ন সময় নিজেকে রাষ্ট্রপতি, আবার কখনও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয়ে ভুয়া আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

রাজধানীর শাহবাগ এলাকায় পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে থেকে সোমবার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্র জানায়, সম্প্রতি একটি চক্র ফেসবুকে প্রভাবশালী ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণা চালিয়ে আসছে। বিষয়টি নজরে আসার পর প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে রিপনকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন থেকে ‘ডা. আয়েশা খাতুন’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি সক্রিয় অবস্থায় পাওয়া যায়। ওই আইডির মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অর্থ দাবি করা হতো বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি