1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফিলিং স্টেশনে তেলের ঘাটতি হলে যন্ত্রাংশ নষ্টের ঝুঁকি - বিএসটিআই কর্মকর্তা আজিজুল হাকীম - Stbanglatv.com
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ফিলিং স্টেশনে তেলের ঘাটতি হলে যন্ত্রাংশ নষ্টের ঝুঁকি ——– বিএসটিআই কর্মকর্তা আজিজুল হাকীম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোর ওপর। পর্যাপ্ত তেল মজুদ না থাকায় জেলার বেশিরভাগ পেট্রোল পাম্পের যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক আজিজুল হাকীম বলেছেন, নিয়ম অনুযায়ী প্রতিটি ফুয়েল স্টেশনের ট্যাংকে কমপক্ষে ৭৫০ লিটার জ্বালানি মজুদ রাখা বাধ্যতামূলক। কিন্তু চলমান জ্বালানি সংকটের কারণে অনেক স্টেশন মালিক সেই নির্দেশনা মানছেন না। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে অবস্থিত মেসার্স হোসেন পেট্রোলিয়াম ফিলিং স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, “ট্যাংকে পর্যাপ্ত জ্বালানি না থাকলে পাম্পের মাধ্যমে তেল উত্তোলনের সময় সঠিক পরিমাপ পাওয়া যায় না। এতে গ্রাহকরা কম তেল পেতে পারেন এবং একই সঙ্গে পাম্পের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় বিএসটিআই নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে এবং স্টেশন মালিকদের সতর্ক করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে সমস্যা সমাধানের জন্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

এদিকে পাম্প মালিকরা জানিয়েছেন, একদিকে জ্বালানির সংকট, অন্যদিকে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান—এই দুই চাপের কারণে তারা চরম দুর্ভোগে রয়েছেন। প্রয়োজনীয় মজুদ বজায় রাখতে না পারলেও জরিমানার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে জ্বালানি খাতে এ সংকট আরও গভীর হতে পারে এবং এর প্রভাব সাধারণ ভোক্তাদের ওপরও পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি