1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি - Stbanglatv.com
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮৫ Time View

 

অনলাইন ডেস্ক

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে তাকে দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর তিনি এ ধরনের পদক্ষেপ নেন। ওই পোস্টে তিনি দীর্ঘদিন ধরে মানসিক কষ্ট ও ব্যক্তিগত জীবনের নানা অভিযোগের কথা উল্লেখ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর থেকে তার স্বামী শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় খাদিজা নিজ বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়েছে। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শিবলী সাদিক এর আগে সংগীতশিল্পী সালমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। পরবর্তীতে বিচ্ছেদের পর ২০১৯ সালে তিনি খাদিজা মল্লিক সীমুকে বিয়ে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি