
আব্দুর রউফ ভুঁইয়া:কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইনে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামি রিলিফ বাংলাদেশ’র একোয়া প্রকল্পের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বিদ্যালয় হল রুমে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পানির গুরুত্ব, সংরক্ষণ, সঠিক ব্যবহার ও সচেতনতা বিষয়ে বিভিন্ন বার্তা সৃজনশীলভাবে তুলে ধরে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রহিমা বেগমসহ ইসলামি রিলিফ বাংলাদেশ’র একোয়া প্রকল্পের কর্মকর্তারা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইসলামি রিলিফ বাংলাদেশ’র একোয়া প্রকল্পের কর্মকর্তাগণ অংশনেন
© All rights reserved © 2023
Leave a Reply