1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধনবাড়ীতে আলোচিত কুকুরের গো*শত বিক্রেতা গ্রেফতার।  - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ধনবাড়ীতে আলোচিত কুকুরের গো*শত বিক্রেতা গ্রেফতার। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৭৬ Time View

 

লিয়াকত হোসেন জনী মধুপুর ,টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের গো*-স্ত বিক্রির অভিযোগ শিরোনামে গত ৭ মার্চ ২০২৬ ইং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ প্রচার হয়, আর এই সংবাদে প্রশাসন নড়ে চড়ে বসে, উক্ত ঘটনার পর থেকে ধনবাড়ী সহ আশেপাশের এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় । এ ঘটনায় তাৎক্ষণিক ধনবাড়ী থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন এবং ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথী ঘটনাস্থল পরিদর্শন করে । এরই প্রেক্ষিতে ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( প্রাণী স্বাস্থ্য ) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, মামলা নং ৪ তারিখ ৮/০৩/২০২৬ ইং তারিখ উক্ত মামলাটি আমলে নিয়ে ধনবাড়ী থানার সাব ইন্সপেক্টর মোঃ জসীম উদ্দীন মামলাটি তদন্ত শুরু করেন । এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে সাব ইন্সপেক্টর মোঃ জসীম উদ্দীন গতকাল ২৯ মার্চ ২০২৬ ইং তারিখে ধনবাড়ী পৌর এলাকার ৭ নং ওয়ার্ড ছত্রপুর গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে মোঃ আসিফ (১৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়, এবং তিনি এই কাজটি করেছেন বলে স্বীকারোক্তি দেন । আজ ৩০ মার্চ ২০২৬ ইং তারিখে ধনবাড়ী থানা থেকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি