1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অষ্টগ্রামে বিশ্ব পানি দিবস উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

অষ্টগ্রামে বিশ্ব পানি দিবস উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর COMBAT প্রকল্পের আয়োজনে
বিশ্ব পানি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার ৩০ মার্চ সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর COMBAT প্রকল্পের আয়োজনে উপজেলার কাস্তুল এস ই এস ডি পি মডেল হাই স্কুল প্রাঙ্গন থেকে দিবস টি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর মিঠামইন ফিল্ড অফিস, কিশোরগঞ্জ-এ কর্মরত কর্মকর্তাদের সহ সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালির মাধ্যমে পানি সংরক্ষণ ও নিরাপদ ব্যবহারের বার্তা স্থানীয় জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।

এই উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর COMBAT প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায়
উপজেলার কাস্তুল এস ই এস ডি পি মডেল হাই স্কুলের হল রুমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার উদ্দিন খান , ইসলামিক রিলিফ বাংলাদেশ এর COMBAT প্রকল্পে কর্মরত কর্মকর্তাগণ সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পানির গুরুত্ব, সংরক্ষণ সঠিক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে নানা বার্তা তাদের সৃজনশীল উপস্থাপনায় তুলে ধরে।

অনুষ্ঠান শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে
বিজয়ীদের হাতে পুরুস্কার বিতরন করেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর COMBAT প্রকল্পের কর্মকর্তাগন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি