1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে এসএসসি ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

হোসেনপুরে এসএসসি ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬০ Time View

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের হোসেনপুর মিনি স্টেডিয়ামে এসএসসি ২০২০ ব্যাচের পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

 

শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। ফায়েশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খাইরুল ইসলাম, সহকারী শিক্ষক রেজাউল করিম ফিরোজ, যুবদলের সভাপতি সাফায়েতুল ইসলাম সম্রাট ও ব্যবসায়ী সাকিব হাসান রাফি।

২০ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, “আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতি ধরে রাখতে।”

 

এদিন সকালে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে হোসেনপুর মিনি স্টেডিয়াম মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।

 

রঙিন বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, “পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২০ ব্যাচের মেলবন্ধন আরও গভীর হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।”

 

সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন শিক্ষাজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল । নতুন করে নিজেরাই ক্যামেরাবন্দি হন তারা। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।

 

এ ফুটবল খেলায় অংশ নেয় হোসেনপুর এসএসসি ২০২০ ব্যাচের লাল দল বনাম সাদা দল। এ খেলায় লাল দল ৪ গোল দিয়ে বিজয়ী হয়।

 

দিনভর এই অনুষ্ঠানের আয়োজনে প্রধান ভূমিকা পালন করেন ২০২০ ব্যাচের এম এইচ রনি, ইশতিয়াক কবির রিফাত, এস এম সিরাত, ইশতিয়াক আহমেদ অমিত, তাশরিফ হুদান, মাহফুজুর রহমান সিমান্ত,মুস্তাফিজুর রহমান নাসিম,আকিল উদ্দিন সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি