1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
২৬ শে মার্চ উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। - Stbanglatv.com
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

২৬ শে মার্চ উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

 

হাসান আলী,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ ২০২৬ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বকশীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য ও যুব বিভাগীয় সম্পাদক কারিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক আবু কাওসার। এছাড়া বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, কেবল স্বাধীনতার প্রতীক নয়, প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজন ন্যায়বিচার, নিরাপত্তা ও সুশাসন। তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্পদ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার অভাবে দেশ পিছিয়ে আছে।

সভাপতির বক্তব্যে রেজওয়ানুল হক সিদ্দিক বলেন, দেশে এখনো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি এবং বিভিন্ন অনিয়ম ও অপরাধ সমাজে বিদ্যমান। তিনি প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠায় নৈতিকতা ও আদর্শভিত্তিক সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি