1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া:কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

নিহত কলেজ ছাত্র আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জ ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কের পাকুন্দিয়া  উপজেলার পুলেরঘাট (মাইজহাটি) এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, পুলেরঘাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাব্বির। মহাসড়কের মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কলেজ ছাত্র সাব্বির। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার (ববি) জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

 

কটিয়াদী হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ খুরশেদ আলম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি