
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকোর নেতৃত্বে প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতির সাথে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন স্তরের সদস্যরা।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মুরসালিন দারা শিকো বলেন: “আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গৌরবের। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাঁদের সেই চেতনাকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”
পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকবৃন্দ দেশের শান্তি, সমৃদ্ধি এবং বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।
© All rights reserved © 2023
Leave a Reply