1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পথচারী সেজে ওসির অভিনব কৌশলে ৫ জুয়াড়ি হাতেনাতে গ্রেফতার ‎ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

পথচারী সেজে ওসির অভিনব কৌশলে ৫ জুয়াড়ি হাতেনাতে গ্রেফতার ‎

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৬ Time View

 

‎মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

‎কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক  অভিনব পুলিশি অভিযানে জুয়ার আসর থেকে পাঁচ পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ নিজেই পথচারী সেজে এই সফল অভিযানে নেতৃত্ব দেন।

‎গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন- পরেশ, সুনীল, মানিক, বিমল ও মোসলেম।

‎পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৫ মার্চ) বিকাল ৪টা ৩৫ মিনিটে রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট বাজারের একটি সেডের ভেতরে প্রকাশ্যে জুয়া খেলা চলছিল। দীর্ঘদিন ধরে একটি চক্র সেখানে গোপনে ও প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওসি মামুনুর রশীদ কৌশলী অভিযানের পরিকল্পনা করেন।

‎পরিকল্পনা অনুযায়ী, ওসি নিজেই সাধারণ পথচারীর ছদ্মবেশ ধারণ করেন এবং জুয়ার আসরের কাছাকাছি পৌঁছে যান। পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই ওসির নেতৃত্বে পুলিশ দল জুয়াড়িদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং হাতেনাতে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জুয়ার সঙ্গে জড়িত। অভিযানকালে ঘটনাস্থল থেকে নগদ ১৭ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

‎এ বিষয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকায় জুয়া, মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের ঝটিকা ও কৌশলগত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি